শাহবাগে ফুটপাতের দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে শিশুপার্ক থেকে পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সামনের এলাকার ফুটপাত থেকে অবৈধ ফুলের দোকানসহ অন্যান্য দোকান গতকাল বুধবার উচ্ছেদ করেছে পুলিশ। এই উচ্ছেদ অভিযানের পর এর প্রতিবাদে মানববন্ধন করেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তাঁরা পুনর্বাসনের দাবি জানান।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে দোকান করায় সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে পুলিশ দেখে হকাররা নিজেরাই দোকান সরিয়ে নেন।