শাহবাগে বাসচাপায় নার্সের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ এলাকায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম লিলি গোমেজ (৪৫)। তিনি বারডেম হাসপাতালের নার্সিং সুপারভাইজার ছিলেন। গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক হারুনুর রশীদ বলেন, কাজ শেষ করে বেলা সোয়া দুইটার দিকে রূপসী বাংলা হোটেলের সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন লিলি। এ সময় বিহঙ্গ পরিবহনের দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। লিলি গোমেজের স্বামীর নাম নগেন্দ্র নাথ রায়। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁরা ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় থাকতেন। এর আগে সোমবার রাজধানীর মতিঝিল ও শাহবাগ এলাকায় বাসচাপায় মোর্শেদা কবির ও আলাউদ্দিন খান নামে দুজন প্রাণ হারান।