শাহবাগে যানবাহনের অবস্থান বন্ধে জনস্বার্থে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে যেকোনো যানবাহনের অবস্থান ও ফুটপাত দখল বন্ধে জনস্বার্থে একটি আবেদন করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রথম আলোর সাংবাদিক প্রশান্ত কুমার কর্মকার ফৌজদারি কার্যবিধির ২৫ ধারায় জনস্বার্থে ওই আবেদন করেন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আবেদনটি গ্রহণ করেন। এ বিষয়ে আদালতের নির্দেশনার ওপর আদেশ দেওয়া হবে বলে তিনি জানান।

১৯ জুলাই প্রথম আলো পত্রিকায় ‘ট্রাফিক অব্যবস্থাপনা আর ফুটপাত দখল শাহবাগে দুর্ভোগে রোগীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ জনস্বার্থে ওই আবেদন করা হয়েছে।