শাহবাগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগ শিশুপার্কের সামনে গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে এক ক্ষুদ্র ব্যবসায়ী বুলডোজারের সামনে দাঁড়িয়ে কাকুতি–মিনতি করেন l ছবি: প্রথম আলো
শাহবাগ শিশুপার্কের সামনে গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে এক ক্ষুদ্র ব্যবসায়ী বুলডোজারের সামনে দাঁড়িয়ে কাকুতি–মিনতি করেন l ছবি: প্রথম আলো

শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের সামনের শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল দুপুরের উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
শিশুপার্কের সামনে গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাটের কারণে পার্কে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হতো। ভ্যানগাড়ির ওপর এবং টিন ও পলিথিন দিয়ে বানানো এমন শতাধিক দোকান গতকাল উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন, অবৈধ এসব দোকানের কারণে পার্কে আসা শিশুদের প্রবেশ করতে কষ্ট হতো। পার্কে দর্শনার্থীদের অবাধ যাতায়াত নিশ্চিত করতেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। মামুনুর রশীদ জানান, এর আগেও বেশ কয়েকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। সর্বশেষ মাস পাঁচেক আগেও এসব দোকান একবার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু অভিযান শেষ হতেই তা আবার দখল হয়ে যায়।