শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুজন মৃধা নিহতের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে আজ সোমবার বিকেলে শাহবাগে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

নির্বাচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুজন মৃধা নিহত হওয়ার ঘটনায় দায়ী লোকজনের বিচার দাবিতে আজ সোমবার বিকেল চারটার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল পাঁচটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।

অবরোধের কারণে শাহবাগের চারদিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে কয়েক শ গাড়ি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী রায়হান প্রথম আলোকে বলেন, সুজনকে গুলি করে হত্যাকারী দায়ী পুলিশদের বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন বন্ধ করবেন না।

অবরোধের কারণে শাহবাগের চারদিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে কয়েক শ গাড়ি। ছবি: প্রথম আলো
অবরোধের কারণে শাহবাগের চারদিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে কয়েক শ গাড়ি। ছবি: প্রথম আলো

গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে ভোট গণনার সময় নির্বাচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা মারা যান। সুজন দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে। তাঁর দাদা মোতালেব মৃধা ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন তিনি। ভোট গণনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে সুজনের পরিবার ও বন্ধুদের অভিযোগ।