শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।
অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে পাঞ্জাবি ও লুঙ্গি ছিল।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।