প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক মন্ত্রী ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ বলেছেন, শাহবাগের আন্দোলন কোনো দলীয় নয়। এটা নতুন প্রজন্মের আন্দোলন। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই আন্দোলন পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের যেকোনো অবস্থায় হোক পরাজিত করতে হবে।গতকাল রোববার বিকেলে কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাজাহান সিরাজ এসব কথা বলেন। কালিহাতী কলেজের উদ্যোগে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের বেগ। বক্তব্য দেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হাজারি প্রমুখ।