চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বক্তারা বলেছেন, Èদুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এখন শাহবাগের কঁাধের ওপর ভর করে শেখ হাসিনা পার হওয়ার চষ্টো করছেন। জনগণ শেখ হাসিনাকে শাহবাগের কঁাধের ওপর ভর করে পার হতে দেবে না।'গতকাল মঙ্গলবার জেলা পরিষদ চত্বরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যেৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চেৌধুরী বলেন, Èবাংলাদেশ আজ কঠিন ক্রানি্তলগ্নে উপনীত। হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট আর সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রানে্ত নিয়ে গেছে। তাদের বিদায়ের সময় এসেছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।'খসরু আরও বলেন, Èনতুন প্রজন্মের এই আন্দোলনকে হাইজ্যাক করে আওয়ামী লীগের পার হওয়ার চষ্টো জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রতিদিন ওই আন্দোলনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী সাংসদেরা গিয়ে সংহতি প্রকাশ করছেন। কিন্তু দেশের মানুষ সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।' দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চেৌধুরী এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, Èযুদ্ধাপরাধীর নামে ১৬ কোটি মানুষের আবেগকে নিয়ে খেলছেন, বিচার না করে রাজনীতি করছেন। বিএনপি ক্ষমতায় গেলেও বিচার অবশ্যই করবে। বিচার হবে ডেসটিনি, শেয়ারবাজার, কুইক রেন্টাল, পদ্মা সেতু আর কালো বিড়ালের চুরির বিচার।' সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক বেগম রোজি কবির। এ ছাড়া উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চেৌধুরী, শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।