শাহবাগের সঙ্গে একাত্মতা ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগ থেকে শুরু হওয়া চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কলকাতার ফেসবুক কমিউনিটি। এই লক্ষ্যে কমিউনিটি গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন ফেসবুব কমিউনিটির পংকজ রায়, অরূপ চক্রবর্তী, অনিরুদ্ধ ভট্টাচার্য, মনিরুল হক, দীপ্তিমান বসু প্রমুখ। এর আগে ফেসবুক কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘ পাঁচ দিন ধরে আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলে।