শাহবাজপুর সেতুতে ২৮ আগস্ট যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরামত কাজের সুবিধার্থে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর-সরাইলের মধ্যবর্তী শাহবাজপুর সেতু দিয়ে আগামী ২৮ আগস্ট শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় যানবাহনকে হবিগঞ্জের মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।