শাহরাস্তি থানার ওসি প্রত্যাহার, পরিদর্শক বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভূঁইয়াকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মতলব উত্তর থানায় ওসি হিসেবে যোগদানের আদেশাধীন মোজাম্মেল হককে শাহরাস্তি মডেল থানায় বদলি করা হয়েছে।গত শনিবার বিকেলে জেলা পুলিশের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশের চিঠি পাঠানো হয়েছে। এ বছরের ২৩ মে মো. রেজাউল করিম ভূঁইয়া শাহরাস্তি মডেল থানায় যোগ দেন। অপর দিকে একই থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মজিদকে বদলি করে রেলওয়ে ঢাকা রেঞ্জে পাঠানো হয়েছে। ১৯ ডিসেম্বর এ-সংক্রান্ত আদেশের ফলে গত শনিবার সকালে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এ বছরের ২ জুন মো. আবদুল মজিদ শাহরাস্তি মডেল থানায় যোগ দেন।