শাহরাস্তিতে জেলা বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে চাঁদপুর-কুমিল্লা সড়কে বিক্ষোভ করেছেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ।গতকাল শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাবেক সাংসদ এম এ মতিনের উপস্থিতিতে দলীয় নেতারা ইঞ্জিনিয়ার মমিনুল হককে শাহরাস্তি ও হাজীগঞ্জ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোস্তফা কামালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাবেক সাংসদ এম এ মতিন, কেন্দ্রীয় তাঁতি দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টুসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোস্তফা কামাল বলেন, গত ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সমাবেশে সাবেক সাংসদ এম এ মতিনকে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক মঞ্চে উঠতে দেননি এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত অসদাচরণ করে লাঞ্ছিত করেন।