শাহরাস্তিতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম টামটা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গন্ধ ছাড়িয়ে পড়লে লোকজন বস্তাটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক জানান, ধারণা করা হচ্ছে, নির্যাতন করে চার-পাঁচ দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।