শাহরাস্তিতে বৃদ্ধা খুনের ঘটনায় স্বীকারোক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে জয়গুন বেগম (৮০) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা মো. সোহাগ (২৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বুধবার শাহরাস্তি মডেল থানা পুলিশের হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ স্বীকারোক্তি দেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভূঁইয়া জানান, জয়গুন বেগমের ছেলে আজগর আলী পাটোয়ারী সন্দেহভাজন হত্যাকারী হিসেবে সোহাগকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যুবক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পুলিশ ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাঁকে আদালতে পাঠায়।উপজেলার মনোহরপুর পাটোয়ারী বাড়ির আঙিনায় গত মঙ্গলবার অজ্ঞাত দুষ্কৃতকারী বৃদ্ধা জয়গুন বেগমকে ঘাড় মটকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।