শাহরাস্তিতে মরে ভেসে উঠছে লাখ লাখ টাকার মাছ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি পুকুরের লাখ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। উপজেলার রায়শ্রী (উ.) ইউনিয়নের আনন্দপুর গ্রামের মিয়াজী ও হামিদ আলী মিস্ত্রির বাড়ির যৌথ পুকুরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, প্রায় চার বছর আগে পুকুরটি নিয়ে নুর মোহামঞ্চদ বাদী হয়ে আদালতে বণ্টন মামলা করেন। মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ওই পুকুরের মাছ কেউ ধরছে না। ইতিমধ্যে পুকুরের বিশাল বিশাল মাছ খাদ্য ও অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে। রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির অনেক মরা মাছ মঙ্গলবার স্থানীয় লোকজন পুকুরের পাড়ে তুলে রাখে। এসব মাছের প্রতিটির ওজন হবে ৫ থেকে ২০ কেজি।এলাকাবাসী আরও জানায়, এক বছর আগে তারা এ পুকুরের প্রায় পাঁচ মণ মরা মাছ মাটিতে পুঁতে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মোয়াজ্জম হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতে মামলা রয়েছে। কিন্তু দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।