শাহরাস্তিতে মৃত ডলফিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদী থেকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রায় সাত ফুট লম্বা একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নোয়াগাঁও গ্রামের ভূঁইয়াবাড়ির কালু মিয়া নামের এক ব্যক্তি ডাকাতিয়া নদীতে মাছ শিকার করতে যান। তিনি একপর্যায়ে ওই মৃত ডলফিনকে (শুশুক) পানিতে ভাসতে দেখেন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ডলফিনটিকে ডাঙায় তোলা হয়। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ ঘটনাস্থলে যান। পরে গ্রামবাসীর সহায়তায় ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইঞ্জিনচালিত নৌকার আঘাতে কিংবা অসুস্থতাজনিত কারণে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। এটি তিন-চার দিন আগে মারা গেছে। এর গায়ে পচন ধরেছিল।