শাহরাস্তিতে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক এক স্কুলশিক্ষক নিহত এবং চারজন আহত হয়েছেন। গত রোববার উপজেলার পানছাইল গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষে নিহত সাবেক এই শিক্ষকের নাম রুহুল আমিন (৭০)। তাঁর বাড়ি শাহরাস্তি উপজেলার পানছাইল গ্রামে। তিনি চট্টগ্রামের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংঘর্ষের সময় তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং তিন ছেলে টিটু, সোহেল ও লিটন আহত হন।এলাকাবাসী ও শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, পানছাইল গ্রামের সোনাগাজী বাড়ির রুহুল আমিনের ছেলে টিটু, সোহেল ও লিটনের সঙ্গে একই বাড়ির আবুল কাশেম ও মমতাজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার টিটু, সোহেল ও লিটনের সঙ্গে আবুল কাশেম ও মমতাজের সংঘর্ষ হয়। ওই সময় রুহুল আমিন তাঁর ছেলেদের রক্ষা করতে এগিয়ে এলে তিনি প্রতিপক্ষের লোকজনের লাঠির আঘাতে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।