শাহরিয়ার খালেদের গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ রফি, মেহেদী হাসান, তালাত মাহমুদ ও জগজিৎ সিং—একমঞ্চে কিংবদন্তি শিল্পীদের গান। সুরের আবেশে তিন ঘণ্টা বুঁদ হয়ে ছিলেন শ্রোতারা। কখনো বিরহ কখনো ভালোবাসার সুরের আবেগে আচ্ছন্ন করে রেখেছেন শিল্পী শাহরিয়ার খালেদ। ২৪ জুন সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিল্পীর একক গজলসন্ধ্যা।
সোসাইটি ফর সাউথ এশিয়ান কালচারাল হ্যারিটেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কথামালায় অংশ নেন বাংলাদেশ বেতারের পরিচালক আবুল হোসেন। এরপর মেহেদী হাসানের জনপ্রিয় গজল ‘রানজিস হি ছহি’ দিয়ে শুরু হয় শিল্পীর পরিবেশনা। দ্বিতীয় গানে ‘রাফতা রাফতা’ দিয়ে মাতিয়ে তোলেন আসর। একে এক গেয়ে শোনান ২৫টি গজল। শেষ করেন মোহাম্মদ রফির ‘ও দুনিয়া রাখওয়ালে’ গানটির মাধ্যমে। অবশেষে ভাঙে সংগীতের আসর। ঘড়ির কাঁটা তখন রাত ১০টা পেরিয়ে। অনুষ্ঠানে তবলায় শাখাওয়াত হোসেন, বেহালায় শ্যামল দাশ, হারমোনিয়ামে সাইদুল হক, গিটারে মো. শাহনেওয়াজ শিল্পীকে সহযোগিতা করেন।