শাহরিয়ারকে পঙ্গুত্ব থেকে বাঁচাতে এগিয়ে আসুন
মা-বাবার একমাত্র সন্তান শাহরিয়ার সিদ্দিকী (১৭)। কুমিল্লা সরকারি কলেজের ছাত্র শাহরিয়ার একই সঙ্গে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের কুমিল্লা জেলার নির্বাহী সভাপতি ও কুমিল্লা থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা উদ্দীপন-এর সম্পাদক। প্রাণচঞ্চল এই মেধাবী তরুণ কোমরের অসহ্য ব্যথায় গত দুই মাস শয্যাশায়ী। সে মেরুদণ্ডের ‘কডা ইকুইনা সিনড্রম ডিউ টু মাল্টিলেভেল প্রলাপসড ডিস্কস উইথ গ্রস লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস’ নামের জটিল রোগে আক্রান্ত। রাজধানীর বড় হাসপাতালগুলোতে চিকি ৎসা করানোর পরও শাহরিয়ার সুস্থ হয়নি। বিশেষজ্ঞ চিকি ৎসকেরা তাকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। না হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে শাহরিয়ার। কিন্তু ব্যয়বহুল এ চিকি ৎসা করাতে সক্ষম নয় তার পরিবার। প্রয়োজন আর্থিক সাহায্যের। শাহরিয়ারকে সাহায্য পাঠানোর ঠিকানা: এইচ এম জাহিদ সিদ্দিকী, হিসাব নম্বর ১০১-১০১-২৭৩২৮৬, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, লোকাল অফিস, বাংলাদেশ। সুইফট কোড: ডিবিবিএল বিডি ডিএইচ ১০১। অনলাইনে এই ব্যাংক হিসাবের মাধ্যমে দেশ-বিদেশের সব জায়গা থেকে নগদ অর্থ সরাসরি পাঠানো যাবে।