শাহরিয়ারকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট এই শিশুটির নাম শাহরিয়ার। বয়স মাত্র ১৮ মাস। এই বয়সে শিশুটির হেঁটে হেঁটে লুটোপুটি খাওয়ার কথা। আধো আধো বোলে মা-বাবার মন ভরিয়ে দেওয়ার কথা। কিন্তু তা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শাহরিয়ারের হূিপণ্ডে একটি ছিদ্র রয়েছে। এলোমেলো হয়ে গেছে রক্তনালীর দুটি পথ। একটু উল্টো দিকে ঘুরে গেছে শিশুটির বাঁ হাত। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সকেরা জানিয়েছেন, শাহরিয়ার ডেক্সট্রোকার্ডিয়া সাইটাস ইনভার্সাস, ভেনট্রিকুলার সেপটাল ডিফেক্ট (ভিএসডি) ও ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া (টিজিএ) রোগে আক্রান্ত। তাকে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিত্সা করা প্রয়োজন। এতে প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা। শাহরিয়ারের বাবা মো. লোকমান হোসেন শিকদার রূপালী লাইফ ইনস্যুরেন্সে কাজ করেন। একমাত্র সন্তানের চিকিত্সায় খরচ করে ইতিমধ্যে তিনি প্রায় নিঃস্ব। এ অবস্থায় আমরা সবাই যদি অল্প অল্প করে হলেও শাহরিয়ারের চিকিত্সা সহায়তায় এগিয়ে আসি, তবেই তাকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. লোকমান হোসেন শিকদার, চলতি হিসাব নম্বর: ৬৮২৮, সোনালী ব্যাংক লিমিটেড, আংগারিয়া বাজার শাখা, শরীয়তপুর।