শাহরীয়া আবেদীন অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের শিশু মো. শাহরীয়া আবেদীন অর্ণব ব্লাড ক্যানসারে (লিউকেমিয়া) আক্রান্ত৷ রাজধানীর শমরিতা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মজিবুর রহমান খান জানিয়েছেন, তিন বছর ধরে অর্ণবের চিকিৎসা চলছে৷ কিন্তু দেশে বোনম্যারো প্রতিস্থাপনের ব্যবস্থা না থাকায় তাকে ভারতে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে শিগগিরই চিকিৎসা করানোর পরামর্শ দেন তিনি৷ এ জন্য ৩৫-৪০ লাখ টাকার প্রয়োজন৷ অর্ণবের বাবা নাজমুল আবেদীন একটি ছোট ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন৷ তাঁর পক্ষে চিকিৎসার এই বিপুল খরচ বহন করা অসম্ভব৷ তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের হাত পেতেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: নাজমুল আবেদীন, সঞ্চয়ী হিসাব নম্বর ১৫০৫১০১৩১৩৪৬৯০০১, ব্র্যাক ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি।