শাহরুখ শহীদের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরুখ শহীদের কুলখানি গতকাল মঙ্গলবার বাদ মাগরিব রাজধানীর আজিমপুরে মরহুমের বাসায় অনুষ্ঠিত হয়েছে। খবর বাসসের।শীর্ষস্থানীয় আধ্যাত্মিক চিন্তাবিদ সৈয়দ মজনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারি মোনাজাত পরিচালনা করেন এবং তাঁর বড় ছেলে ও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারির সভাপতি শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মিলাদ পরিচালনা করেন।