প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে ১৯৮৭ সালে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মির্জা আবু রায়হান জগলুর ৩০তম শাহাদতবার্ষিকী গতকাল ৮ ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ছাত্রদল দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল হক প্রমুখ। সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে জগলুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।