শাহানা খানম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলসাগর গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শাহানা খানম (৩৭) অগ্নিদগ্ধ হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জের ফরুয়াপাড়া স্কুল মাঠে জানাজা শেষে নীলসাগর গ্রুপের কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক সাংসদ আহসান আহমেদ ও এন কে আলম চৌধুরী, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।