শাহিদা তারেখ বাসা ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংসদ নন, তবু বাসা ছাড়েননি ৫৪ জন’ শিরোনামে ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে অন্যান্যের সঙ্গে সাবেক সাংসদ শাহিদা তারেখেরও (দীপ্তি) নাম ছাপা হয়েছে। তিনি এক চিঠিতে জানিয়েছেন, তিনি ৬ ফেব্রুয়ারি কর্তৃপক্ষকে বাসা বুঝিয়ে দিয়েছেন।
সংসদ সচিবালয়ের করা তালিকার সূত্র ধরে প্রথম আলোতে ওই খবর ছাপা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাসা ছাড়েননি—এমন সাংসদদের তালিকায় ভুলক্রমে শাহিদা তারেখের নাম এসেছে।