শাহিন হত্যার ঘটনায় মামলা পাল্টা মামলা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে মো. শাহিন (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শাহিনের চাচা মো. শাহজাহান গত সোমবার নবাবগঞ্জ থানায় ওই মামলা করেন। হত্যাকাণ্ডের পর মোজাহার পাঠান ও সিদ্দিকুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল মুস্তাক আহমেদ নামের একজন বাদী হয়ে ২২ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় হত্যা মামলার বাদী শাহজাহান ও আহত তিনজনকেও আসামি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার জনগণের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী মোজাহার পাঠানের লোকজন শাহিনকে কুপিয়ে হত্যা করেন। জখম করেন আরও পঁাচজনকে। ওই ঘটনায় শাহিনের চাচা মোজাহার পাঠান, তঁার ভাই নাজমুল ইসলাম পাঠানসহ ১৯ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আসামি গ্রপ্তোরে পুলিশের একাধিক দল কাজ করছে। আগুনের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।