প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়া গ্রামের কৃষক শাহিন (২৫) ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক মাসুদা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এর জন্য যে টাকার প্রয়োজন তা তাঁর কৃষক পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় শাহিনের পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহিন, ব্যাংক হিসাব নং-১০০০০২৬৩০, সোনালী ব্যাংক, খাসমহল বালচুর শাখা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। যোগাযোগ: ০১৭১৮-০৮৯৪৪৫। বিজ্ঞপ্তি।