প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরু-দাসপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. শাহিনুল ইসলাম ওরফে শাহিন (১২) চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শাহিনের বাবা মো. হাবিবুর রহমান গুরুদাসপুর টেলিফোন কার্যালয়ের সহকারী লাইনম্যান। তিনি বলেন, গত ১০ মার্চ দুপুরে শাহিন গুরুদাসপুরে বাজার করতে গিয়ে নিখোঁজ হয়। শাহিনের মুখমণ্ডল গোলাকার, ডান চোখের কোণে কাটা দাগ রয়েছে। গায়ের রং ফরসা, উচ্চতা আনুমানিক তিন ফুট তিন ইঞ্চি। পরনে ছিল জিনসের প্যান্ট ও লাল শার্ট। এ ব্যাপারে ২৪ জুলাই গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯১০) করা হয়েছে। শাহিনের খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ করেছেন তাঁর বাবা-মা। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।