শাহীন আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাহীন আলম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। বর্তমানে তাঁকে প্রতিদিন একটি করে ইনজেকশন নিতে হচ্ছে, যার দাম প্রায় ৪৫ হাজার টাকা। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসায় কমপক্ষে ২০ লাখ টাকা ব্যয় হবে। শাহীনের দরিদ্র মা-বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই শাহীনের চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহীন আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ১১২৯৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামপুর শাখা। মুন্সিগঞ্জ প্রতিনিধি।