প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধূমিহায়াতপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর ছেলে শাহীন রানার (২৩) দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর এক আত্মীয় কিডনি দিতে রাজি হয়েছেন। সেই কিডনি প্রতিস্থাপনে সাত থেকে আট লাখ টাকা প্রয়োজন। কিন্তু পদ্মা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শাহীনের পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে শাহজাহান আলী সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহজাহান আলী, মুদরাবা সঞ্চয়ী হিসাব নম্বর- ৪০৬১৬, ইসলামী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা।—নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।