শাহীন সালেহ বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বাবুরচর কাচারী গ্রামের শাহীন সালেহর (৩২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, জরুরি ভিত্তিতে শাহীনের কিডনি প্রতিস্থাপন করা হলে তিনি বাঁচবেন। এ জন্য অন্তত ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মা আর দুই ভাইবোনের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুই বছর ধরে তাঁর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পক্ষে শাহীনের কিডনি প্রতিস্থাপনের খরচ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই শাহীনের জীবন বাঁচাতে সমাজের হূদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নাছিমা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৫-১০১-১৩৫২৮৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।