রাজশাহীর বাগমারা উপজেলার উদপাড়া গ্রামের কলেজছাত্র শাহীনুর রহমানের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তাঁর মূত্রথলিতে পচন শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ছাত্র শাহীনুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে তাঁর কৃষক বাবা মুনজুর রহমান জমিজমা বিক্রি করে ভারতের চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসকেরা শাহীনুরের মূত্রথলি মেরামত ও কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। কিন্তু শাহীনুরের পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। দ্রুত চিকিৎসা করা না হলে তাঁকে বাঁচানো যাবে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মুনজুর। সাহায্য পাঠানোর ঠিকানা: কছির উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর: এইচ/৮৩২৩/৪৭, সোনালী ব্যাংক, ভবানীগঞ্জ শাখা, রাজশাহী। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি