শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ এম এম শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে নির্বাহী কমিটির সদস্যপদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদওয়ান খান, সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ময়েজ উদ্দিন, বিএনপির নেতা আবদুল গফুর চৌধুরী, পৌরসভার কাউন্সিলর মনজুর আলম চৌধুরী প্রমুখ।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও যৌথসভার সভাপতি জয়নাল আবেদিন প্রথম আলোকে জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে শাহীনকে বহিষ্কারের জন্য তাঁরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে লিখিতভাবে আবেদন জানান।