শাহেদ-উদ-দৌলার দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাংসদ ফজলে নূর তাপসের প্রধান সমন্বয়কারী শাহেদ-উদ-দৌলার লাশ গতকাল শনিবার বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ডি গ্রামে দাফন করা হয়েছে।গতকাল বেলা ১০টার দিকে শাহেদ-উদ-দৌলার মরদেহ তাঁর নিজ গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। জানাজায় সমবেত গণ্যমান্য ব্যক্তিরা শাহেদের মৃত্যুর রহস্য উন্মোচনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।গত শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার চট্টলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শাহেদ-উদ-দৌলার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহতের বোন শিরিন মহল প্রথম আলোকে বলেন, শাহেদ রামপুরার বনশ্রীতে মায়ের সঙ্গে থাকতেন। তবে বাসায় ফিরতে দেরি হলে তিনি মাঝেমধ্যে ওই হোটেলে থাকতেন।জানাজার আগে শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন সরকার, শাহেদ-উদ-দৌলার বড় ভাই দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক আরিফ-উদ-দৌলা প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, শাহেদকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।নিহত শাহেদ-উদ-দৌলাইত্তেফাক-এর সাবেক নির্বাহী সম্পাদক আসাফ-উদ-দৌলার ছেলে।