শাহেদ কায়েসের পাল্টা সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ কায়েসের বিরুদ্ধে সাবেক এক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতার সংবাদ সমেঞ্চলনের এক দিন পর গতকাল রোববার পাল্টা সংবাদ সমেঞ্চলন করা হয়েছে।
সোনারগাঁ প্রেসক্লাবে পাল্টা সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে শাহেদ কায়েস বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার নুনেরটেক গ্রাম রক্ষার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।
২০১০ সাল থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এ এলাকায় শিক্ষাসহ পরিবেশের ওপর কাজ করছেন। চলতি বছরের ২৫ জুলাই মেঘনা নদীতে ট্রলারে করে নুনেরটেক গ্রামে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে নিয়ে মারধর করে। পরে তিনি সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় নুনেরটেক গ্রামের সাবেক ইউপি সদস্য ওসমান গনিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের আসামি করা হয়।
ওসমান গনি বলেন, ‘নিজের অপকর্ম ঢাকার জন্যই শাহেদ কায়েস বিভিন্ন সময়ে সংবাদপত্রে আমার ও আমাদের গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়ে মিথ্যা মামলা দিয়ে নিজে নেতা হওয়ার জন্য পাঁয়তারা করছে।