শাহেদ সভাপতি ইলিয়াস সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান।
সভাপতি পদে শাহেদ চৌধুরী পেয়েছেন ৭৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হক পেয়েছেন ২৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৪৩ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মামুনুর রশিদ পেয়েছেন ৪১৩ ভোট।
নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সারওয়ার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারীবিষয়ক সম্পাদক সৈয়দ লুৎফা শাহানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ এবং ক্রীড়া সম্পাদক বদরুল আলম, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও কল্যাণ সম্পাদক পদে জামিউল আহসান নির্বাচিত হয়েছেন। শেষের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসান জাহিদ তুষার, মঈন উদ্দিন খান, পিনাকী তালুকদার, মানিক মুনতাসির, পারভীন সুলতানা, সালাহউদ্দিন আহমাদ এবং তোফাজ্জল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি।