প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হাউস টিউটর ছিলেন দীর্ঘ ২৪ বছর। তাঁর নাম শাহেদা খানম চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণ ও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এখানে প্রতিদিন লক্ষাধিক টাকা খরচ হচ্ছে। চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে তাঁর পরিবারের অনেক টাকা খরচ হয়েছে। এখনো অনেক টাকা প্রয়োজন। এ অবস্থায় দেশের বিত্তবান মানুষ ও প্রিয়জনদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ আবু জাফর, মন্ময় জাফর ও তাতা জাফর, হিসাব নম্বর: ৩৪২৬৪৩৬৪, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিজ্ঞপ্তি।