শাহেদা জাফরের অবস্থা সংকটাপন্ন আর্থিক সহায়তা কামনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আবু জাফরের স্ত্রী ও রোকেয়া হলের সাবেক আবাসিক শিক্ষক শাহেদা জাফরের অবস্থা সংকটাপন্ন। গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার তাঁর পর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শাহেদা জাফর দুই যুগ ধরে নিষ্ঠার সঙ্গে রোকেয়া হলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন।
কলকাতা থেকে মোহাম্মদ আবু জাফর জানান, দীর্ঘকালীন চিকিৎসার মাধ্যমে তাঁর অনেকখানি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অব্যাহত সুচিকিৎসার জন্য বিপুল অঙ্কের অর্থের ব্যবস্থা করা তাঁর শিক্ষক পরিবারের পক্ষে সম্ভব নয়।
উল্লেখ্য, তাঁদের দুই ছেলেমেয়ে মন্ময় জাফর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে তাতা জাফর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর সুচিকিৎসার জন্য প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহায়তা কামনা করা হয়েছে। হিসাবের নাম মোহাম্মদ আবু জাফর, মন্ময় জাফর ও তাতা জাফর, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪২৬৪৩৬৪, সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিজ্ঞপ্তি।