শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইউরোপিয়ান অ্যাওয়ার্ড লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর) শাহ্জালাল ইসলামী ব্যাংককে গোল্ড ক্যাটাগরিতে ‘ইউরোপিয়ান অ্যাওয়ার্ড ফর বেস্ট প্র্যাকটিসেস্-২০১২’ প্রদান করেছে। ইএসকিউআর শাহ্জালাল ইসলামী ব্যাংককে উন্নত গ্রাহকসেবা এবং পর্যায়ক্রমিক এর উন্নয়ন, সে সঙ্গে ব্যাংকের সার্বিক অগ্রগতির সাফল্য অর্জন করায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে।১৫ এপ্রিল নেদারল্যান্ডের রাজধানী আমাস্টার্ডামের মোভেনপিক হোটেল আমাস্টার্ডাম সিটি সেন্টারে স্পেনভিত্তিক বিশ্বব্যাপী আর্থিক ও বৃহৎশিল্প-বাণিজ্য গবেষণাপ্রতিষ্ঠান ইএসকিউআর আয়োজিত ‘প্রোগ্রাম অব দ্য ইউরোপিয়ান কনভেনশন ফর বেস্ট প্র্যাকটিসেস্-২০১২’তে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়।শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার ইএসকিউআরের নির্বাহী পরিচালক এ আরিস্তার কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ নূরুল আরেফীন ও পরিচালক মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।