শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন নির্বাহী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্কাচ উদ্দিন, মো. সানাউল্লাহ
আক্কাচ উদ্দিন, মো. সানাউল্লাহ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন আক্কাচ উদ্দিন মোল্লা ও
মো. সানাউল্লাহ সাহিদ। পরিচালক পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত ২১৭তম সভায় তাঁরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
আক্কাচ উদ্দিন মোল্লার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায়। তিনি ওসমান মেমোরিয়াল হাসপাতাল ও ওসমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
মো. সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পনসর শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি স্যামসাং ইলেকট্রনিকস পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের স্পনসর শেয়ারহোল্ডার। বিজ্ঞপ্তি।