শাড়ি-কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরের মনোহরপুর এলাকা থেকে ভারতীয় ৪৩২টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ৩৭৯টি শাল, ২৬টি ধুতি, ২৪ মিটার থান কাপড়সহ ৪৩ লাখ টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গতকাল রোববার ভোরে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ২৭ সদস্যের একটি বিশেষ টহল দল ওই অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে প্রথম আলোকে নিশ্চিত করেন বিজিবির অধিনায়ক।