শাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় চারটি কাপড়ের দোকানে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বেশ কিছু ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে। বিজিবির কুষ্টিয়া অঞ্চলের লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, বিজিবি, স্থানীয় প্রশাসন ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালায়। এ সময় কয়েকটি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। তবে কোনো ব্যবসায়ী বৈধ কাগজপত্র দেখাতে পারলে কাপড় ফেরত দেওয়া হবে। অভিযানের সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় একজনকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়।  রাজবাড়ী প্রতিনিধি