শাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি ও থানকাপড় জব্দ করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার কলারোয়া পৌরসভা-সংলগ্ন এলাকা থেকে ওইসব মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি। জব্দ করা কাভার্ড ভ্যানসহ শাড়ি ও থানকাপড়ের মূল্য প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, গতকাল ভোরে কলারোয়া পৌরসভা-সংলগ্ন এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কের পাশে একটি কাভার্ড ভ্যানকে দাঁড়ানোর জন্য বিজিবি সংকেত দিলে চালক ও চালকের সহকারী কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়।