প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার হিন্দু ধর্মাবলম্বী দুই হাজার দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলার শিকদারি গ্রামের সালেহা-ইমারত হিমাগারের প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনীল কুমার সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল কুমার কুণ্ড প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি