শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে গতকাল শুক্রবার দরিদ্র ও দুস্থ হিন্দুদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল চারটায় পৌরসভার তহবিল থেকে তারাগঞ্জ উত্তর বাজার পৌরসভার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক ৩০০ শাড়ি ও ১৫০টি লুঙ্গি বিতরণ করেন। এ ছাড়া পৌর কর্তৃপক্ষ ১৬টি পূজামণ্ডপে এক হাজার টাকা করে দেয়। এ সময় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার, কাউন্সিলর আবদুল খালেক, পৌরসভার সচিব এ কে এম মোফাসেরুল মঞ্জিল প্রমুখ উপস্থিত ছিলেন।