শাড়ি-লুঙ্গি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল শতাধিক দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশু পোশাক বিতরণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন ইউনাইটেড অ্যাকশন ফর হিউম্যান রাইটসের (ইউএএইচআর) উদ্যোগে এসব পোশাক দেওয়া হয়। সরকারি গৌরনদী কলেজের সাবেক উপাধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. আহছান উল্লাহ, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক লাল আচার্য, সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব মো. মহিউদ্দিন খান প্রমুখ।