শাড়ি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দনিক কারুকাজের শতাব্দীপ্রাচীন একটি বিয়ের শাড়ি পুরাকীর্তি হিসেবে জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসের কাছে গতকাল মঙ্গলবার শাড়িটি হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ, তাঁর স্ত্রী সোহেলী খালেদ ও বিচারপতি খোন্দকার মূসা খালেদ। এ সময় জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিয়ের শাড়িটি খোন্দকার ইব্রাহিম খালেদের মায়ের।
তৎকালীন আসাম-বেঙ্গল এডুকেশন সার্ভিসের সদস্য খোন্দকার আফছার উদ্দিন আহমেদের সঙ্গে ১৯০৩ সালে বিয়ে হয় কুমিল্লা শহরের আহছানা খাতুনের। ওই বিয়েতে বরের পক্ষ থেকে কনেকে শাড়িটি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।