শায়খ আবদুর রহমানের শ্যালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে সিরাজগঞ্জে শায়খ আবদুর রহমানের শ্যালক নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জেএমবির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. তাহসিম বিল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক গতকাল এ রায় দেন। তাহসিম বিল্লাহর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামে।সরকারি কৌঁসুলি আবদুর রহমান বলেন, মামলার বিচার চলাকালে সাক্ষ্য গ্রহণের সময় গতকাল তাহসিম বিল্লাহ উপস্থিত বিচারক ও আইনজীবীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।