শায়েস্তাগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ছাতকের উদ্দেশে রওনা হয়ে শায়েস্তাগঞ্জ স্টেশনের অদূরে কলিমনগর এলাকায় বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
সিলেট রেলওয়ে স্টেশনমাস্টার কাজী শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় সোয়া পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে সিলেটের রেল চলাচল বন্ধ ছিল। বিকেল পাঁচটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।