শি জিনপিং-খালেদা জিয়া বৈঠক কাল বিকেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে তাঁর সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও বৈঠক হবে। কাল শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে কাল শুক্রবার ঢাকায় আসছেন। তাঁর এই সফরে বাংলাদেশের বৃহদায়তন প্রকল্পে চীনের অর্থায়নসহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি চীনের সঙ্গে ব্যাপক বাণিজ্যবৈষম্য কমাতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে।